সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন ভারতে গ্রেপ্তার আট মাস পর মূল্যস্ফীতি ফের ৯ শতাংশের ঘরে জ্বালানি তেল: মজুদদারি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নামছে মোবাইল কোর্ট জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ লেবাননে নিহত বেড়ে ৩৯৪ ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পুঁজিবাজারে ‘বড় পতন’ ৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন সমঝোতায় আগ্রহী নন ট্রাম্প, ইরানের পরের নেতাদেরও হত্যার ইঙ্গিত মধ্যপ্রাচ্যে সংঘাত ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে: ট্রাম্পকে কাতারের আমির মির্জা আব্বাসকে ‘ভয়ভীতি’, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ইরান যুদ্ধ জয়ের জন্য আমার ব্র্রিটেনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প বৈরুতের হোটেলে নিহত ৪, আহত ১০ ইরানের হামলা বন্ধের আশ্বাসে সন্তোষ আমিরাত প্রবাসীদের

রাজনীতি

বিএনপির ঐক্যের ডাক জনগণের সাথে তামাশা: কাদের

 প্রকাশিত: ১৬:৪৪, ১৪ মে ২০২২

বিএনপির ঐক্যের ডাক জনগণের সাথে তামাশা: কাদের

বিএনপির জাতীয় ঐক্যের ডাককে জনগণের সাথে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
 
যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মত একটা মিছিল পর্যন্ত করেতে পারেনি- তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন আগে নিজ দলে ঐক্য ফিরেয়ে আনুন।

তিনি বলেন, শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কারণে বিরোধীদলের আজকে এগিয়ে যাওয়ার পথে কালো ছায়া সংকটে পড়েছে। 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রতিটি সংকট ও দুর্যোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন। বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে।  

বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন বলেন, বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়।

আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, ভালো লোকদের দলে টানুন আর খারাপদের দল থেকে বের করে দিন।

আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করেছে যারা তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিন- সম্প্রতি  ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিবের টিপ্পনীর জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কেউ অপকর্ম করলে রেহাই পায় না- তাকে শাস্তি পেতে হয়, কিন্তু বিএনপির আমলে এমন একটাও নজির নেই- যে তারা শাস্তি দিয়েছে।

ঐতিহাসিক নোমানি ময়দানে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর  সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।