সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

ইসলাম

ভিত্তিহীন বর্ণনা রবিউল আউয়াল কেন্দ্রিক বানোয়াট আমল ও তার ফযীলত

 প্রকাশিত: ১৭:১৯, ২৬ অক্টোবর ২০২২

ভিত্তিহীন বর্ণনা রবিউল আউয়াল কেন্দ্রিক বানোয়াট আমল ও তার ফযীলত


বার চাঁদের আমল শিরোনামের কিছু পুস্তকে রবিউল আউয়াল মাস কেন্দ্রিক কিছু বানোয়াট আমল ও তার ফযীলত উল্লেখ করা হয়েছে। সেগুলোর একটিতে লেখা হয়েছে-

রবিউল আউয়াল মাসে নিম্নোক্তরূপে আমল করলে আল্লাহ পাকের কৃপায় যে কোনো বাসনা সফল এবং অশেষ নিআমত লাভ হয়।

আমল করার নিয়ম : মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে গোসল করত একটি নির্ধারিত স্থান সুগন্ধযুক্ত করবে, অতঃপর নতুন পোশাক পরিধান করে ঐ সুগন্ধযুক্ত স্থানে বসে সর্বপ্রথম একচল্লিশবার নিম্নোক্ত দুআটি পাঠ করে একবার সূরা মুয্যাম্মিল পাঠ করে একচল্লিশবার নিম্নোক্ত দ্বিতীয় দুআটি পাঠ করবে...প্রথম দুআ... দ্বিতীয় দুআ...।

আরেকটিতে রবিউল আউয়ালের আমল হিসেবে লেখা হয়েছে-

যদি কেউ এই মাসের ১২, ১৩, ১৪ তারিখের রাত্রিতে বিতিরের নামাযের পর ৭ হাজার ৭ শত ৪১ বার উক্ত দরূদ (নির্দিষ্ট একটি দরূদ) শরীফ পাঠ করে, তহলে সে গরীব থাকলে ধনী হবে। শর্ত হল, ১২ তারিখ দোয়া পাঠের শুরুর দিনটি সোমবার, বৃহস্পতিবার বা শুক্রবার হওয়া চাই।

আরেকটি পুস্তকে লেখা হয়েছে-

হাদীসের কিতাবে আছে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে বেশি পরিমাণে নফল নামায, কোরআন তেলাওয়াত, যেকের, তসবীহ-তাহলীল পাঠ, দান-খয়রাত ও তাঁর পবিত্র সীরাত আলোচনা করা, তাঁর সুন্নতের কথা মানুষকে জানিয়ে দেয়া অনেক সওয়াবের কাজ। এতে গোনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, অভাব দূর হয়।

এভাবে বার চাঁদের আমল শিরোনামের বিভিন্নটাতে বিভিন্ন আমল মনগড়াভাবে বলা হয়েছে।

এসবের কোনোটা উল্লেখ করতে গিয়ে তারা বলেছে, হাদীসের কিতাবে আছে...। অথচ হাদীসের কিতাবের সাথে এগুলোর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। মনগড়া কথাকে হাদীসের কিতাবে আছে বলে চালিয়ে দেয়া অনেক বড় অন্যায় ও গুনাহের কাজ।

এগুলোর বর্ণনাভঙ্গি ও ভাষা-উপস্থাপন থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে, এগুলো বানিয়ে বানিয়ে বলা হচ্ছে।

সবচেয়ে বড়কথা হল, শরীয়তে রবিউল আউয়াল মাসের সাথে যুক্ত কোনো আমলেরই অস্তিত্ব নেই, সেখানে আমলের বিশেষ সূরত ও তার ফযীলত তো দূরের কথা।

আল্লাহ আমাদের এজাতীয় ভিত্তিহীন বানোয়াট বিষয় বলা ও বিশ্বাস করা থেকে রক্ষা করুন।