সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

কুয়ালা লামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ অপহরণের পর শিশু হত্যা: বগুড়ায় ৫ জনের প্রাণদণ্ড ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি পাঁচদিন ভারী বৃষ্টি হতে পারে ৬০ দিনে চুক্তি না হলে হরমুজ প্রণালিতে টোল আদায়ের হুমকি ট্রাম্পের মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু দুই এমপির পাশাপাশি নিজের বক্তব্যও বাদ দিলেন স্পিকার যুদ্ধে ইরানই জয়ী, মনে করে অধিকাংশ ইসরায়েলি বাজে ব্যাটিংয়ে শেষ ম্যাচও হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক, মামলা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭ গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ১১ বলে ফিফটির বিশ্বরেকর্ড, ফাইনালে লঙ্কান বোলিং গুঁড়িয়ে সুরিয়াভানশির ২৯ বলে ৯৪

লাইফস্টাইল

হোয়াটসঅ্যাপের গ্রুপে আসছে নতুন বৈশিষ্ট্য

 প্রকাশিত: ১১:১৬, ১৮ মে ২০২২

হোয়াটসঅ্যাপের গ্রুপে আসছে নতুন বৈশিষ্ট্য

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি অভিনব বৈশিষ্ট্য আনতে চলেছেন। কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য যদি কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান, তবে সেই গ্রুপের মধ্যে কোনও রকম বার্তা আসবে না। গ্রুপে উপস্থিত বাকি সদস্যরাও জানতে পারবেন না, কে গ্রুপ ছেড়ে বেরিয়েছেন। শুধু মাত্র সেই গ্রুপের অ্যাডমিন এই বিষয়ে অবগত হবেন।

হোয়াটসঅ্যাপে অনেকেই একাধিক গ্রুপের সদস্য। কখনও কখনও অনিচ্ছা সত্ত্বেও থাকতে বাধ্য হন অনেকে। গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলে তার নোটফিকেশন সকলেই দেখতে পান। শুধু পরিবারের সদস্যরাই নয়, কর্মক্ষেত্র বা বন্ধুমহলেও এই রকম কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখান থেকে বেরিয়ে গেলে বাকি সদস্যদের চোখে পড়ে।
 
এর ফলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং নির্দিষ্ট মহলে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা করেই সকলের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই বদল আনেন। আপাতত ‘হোয়াটসঅ্যাপ ডেস্কটপ’-এ বিটা সংস্করণে এই বদল লক্ষ করা যাবে।

হোয়াটসঅ্যাপ বিটা ট্র্যাকারের ডব্লিউএবিটাইনফো থেকে একটি স্ক্রিনশট প্রকাশ্যে আসে। এখানে দেখা যায়, গ্রুপ থেকে বেরনোর সময় একটি ‘নোটিফিকেশন’ দেখা যাবে, যেখানে লেখা রয়েছে, যে সদস্য গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান। তবে ওই ‘নোটিফিকেশন’ শুধু মাত্র তিনি এবং ওই গ্রুপের অ্যাডমিন ছাড়া অন্য কোনও সদস্য দেখতে পাবেন না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের সবকটি সংস্করণ মেসেজের প্রতিক্রিয়ায় ‘ইমোজি রিঅ্যাকশন’ দেওয়ার ব্যবস্থা চালু করেছেন মেটা কর্তৃপক্ষ। নির্দিষ্ট মেসেজকে বেশ কিছুক্ষণ ছুঁয়ে থাকলেই পর্দায় ভেসে উঠবে ইমোজির বিকল্প। জুড়ে দেওয়া যাবে হাসি, দুঃখ, ভালবাসা ও বিস্ময়ের মতো অনুভূতি সূচক হরেক রকমের ইমোজি। জনতার চাহিদার সঙ্গে তাল মেলাতেই এই বদলগুলি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এনেছেন বলে বিশেষজ্ঞদের ধারণা।