শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

 প্রকাশিত: ১৪:২৭, ১৩ মার্চ ২০২৬

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

বাংলাদেশ দলের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। দলে ফিরেছেন লিটন দাস। এছাড়া জাতীয় দলে ডাক পেয়েই আজকের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন আফিফ হোসেন। 
গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে আরো কিছু খেলোয়াড় বাদ পড়েছেন। 

এদিকে আগের ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দুর্দান্ত ফর্ম নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে পাকিস্তান। ২০২৭ বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে ছয়জন নতুন খেলোয়াড় তারা এই সিরিজে অন্তর্ভূক্ত করেছে। এর মধ্যে আজকের প্রথম ওয়ানডেতে তিনজন খেলোয়াড়ের অভিষেক হচ্ছে। 

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, মোহম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ।