বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী ইরানের হামলায় ইরাকের কাছে জ্বলছে ২ তেলের ট্যাংকার ইরানি নেতৃত্বকে ‘দুইবার ধ্বংস’ করার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান

 প্রকাশিত: ১৫:৫৯, ১২ মার্চ ২০২৬

বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান

জ্বালানি ট্যাংকে ইরানের হামলার পর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে বাহরাইন। উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে তেহরান যে অভিযান চালাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

মানামা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে ইরানের এই প্রকাশ্য আগ্রাসন চালানো হয়।’

মন্ত্রণালয় মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে, সেখান থেকে ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে সুরক্ষার জন্য এ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়।