বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী ইরানের হামলায় ইরাকের কাছে জ্বলছে ২ তেলের ট্যাংকার ইরানি নেতৃত্বকে ‘দুইবার ধ্বংস’ করার দাবি ট্রাম্পের

লাইফস্টাইল

কাটা ফল অনেকক্ষণ পরে খাচ্ছেন? হতে পারে মারাত্মক বিপদ

 প্রকাশিত: ১৬:২৪, ১২ মার্চ ২০২৬

কাটা ফল অনেকক্ষণ পরে খাচ্ছেন? হতে পারে মারাত্মক বিপদ

শরীর সুস্থ রাখতে প্রতিদিন ফল খাওয়া জরুরি। কেউ সকালে, কেউ দুপুরে আবার কেউ বিকেলের নাশতায় ফল খান। কেউ গোটা ফল খান, কেউবা ছোট ছোট টুকরো করে। তবে অনেক সময় দেখা যায়, কাটা ফল শেষ না করে ফ্রিজে তুলে রাখা হয় পরে খাওয়ার জন্য।

কিন্তু প্রশ্ন হলো—এই কাটা ফল কতক্ষণ পর্যন্ত খাওয়া নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, ফল কাটার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই খেয়ে নেওয়া উচিত। কারণ, একবার কেটে রাখলে ফলের গুণাগুণ দ্রুত কমতে থাকে এবং তাতে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে।

জেনে নিন দেরিতে কাটা ফল খাওয়ার ক্ষতিকর দিকগুলো—

অক্সিডেশন শুরু হয়: ফল কেটে রাখলে এর ভিটামিন, বিশেষ করে ভিটামিন ‘সি’ দ্রুত নষ্ট হতে থাকে। যেমন—আপেল বা কলা কেটে রাখার কিছুক্ষণ পরেই তা বাদামি রঙ ধারণ করে।

ব্যাকটেরিয়ার আক্রমণ: কাটা ফলে আর্দ্রতা ও চিনি বেশি থাকায় তা ব্যাকটেরিয়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। ফলে বেশি সময় পরে সেই ফল খেলে পেট খারাপ, ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের ঝুঁকি তৈরি হয়।

স্বাদ ও গন্ধ নষ্ট হয়: ফল টাটকা না থাকলে তার স্বাদ ফিকে হয়ে যায়, গন্ধও বদলে যায়। এতে খাওয়ার রুচিও নষ্ট হয়।

সমাধান কী?

ফল কেটে সঙ্গে সঙ্গে না খেলে তা এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে রাখা উচিত।

ফ্রুট সালাদের ক্ষেত্রে কিছুটা লেবুর রস ছিটিয়ে দিলে তা কিছু সময় বেশি টাটকা থাকে।

ফল কাটার ৩০ মিনিটের মধ্যেই খাওয়া না গেলে অন্তত ১-২ ঘণ্টার মধ্যে খেয়ে নেওয়া নিরাপদ। তবে সবচেয়ে বিপজ্জনক, যদি রাতে কাটা ফল সকালে খান। এতে পেটব্যথা, হজমে সমস্যা বা বিষক্রিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।