রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮ ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় পেছাল টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর রাজধানীতে আজ ৬ জনসভায় অংশ নেবেন তারেক রহমান ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ইসলাম

বিদ্বেষ সত্য গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়

 প্রকাশিত: ১৬:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিদ্বেষ সত্য গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়

ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত ও নিন্দিত একটি আচরণ হলো বিদ্বেষ। এটি মানুষের অন্তরের ভয়ঙ্কর ব্যাধিগুলোর একটি। এই ব্যাধি মানুষের দৃষ্টি এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে, সত্য তার সামনে স্পষ্ট হলেও সে তা স্বীকার করতে পারে না। মানুষ যার প্রতি বিদ্বেষপোষণ করে, তার কোনো ভালো গুণ সে চোখে পড়ে না। সে যত ভালোই হোক, যত আন্তরিকই হোক তাকে প্রত্যাখ্যান করতে বা কষ্ট দিতে মানুষ পিছ পা হয় না। 

ইতিহাস সাক্ষ্য দেয়, কাফের, ইহুদি ও মুনাফিকরা মহানবী (সা.)-এর সত্যতা ও অবদান জানার পরও কেবল বিদ্বেষের কারণে তাঁকে আজীবন কষ্ট দিয়েছে। আল্লাহর অসংখ্য নিদর্শন ও অগণিত নিয়ামত তাদের হেদায়েত গ্রহণে উত্সাহ দেয়নি, বরং সর্বদা শত্রুতায় লপ্তি রেখেছে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা অন্যায় ঔদ্ধত্যভরে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখ, ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছিল!' (সুরা নামল, আয়াত : ১৪)

এই আয়াত দ্বারা বোঝা যায় যে, মানুষ অনেক সময় সত্য জেনেও বিদ্বেষ ও অহংকারের তা অস্বীকার করে। যেমনটা করেছিলো ইহুদিরা।