শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

ইসলাম

খুলনায় বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

 প্রকাশিত: ১৬:৪০, ১৪ নভেম্বর ২০২৫

খুলনায় বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

খুলনায় বিভাগ পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রিলিজিয়াস অ্যাটাশে অফিস, রাজকীয় সৌদি দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রামের সার্বিক তত্বাবধায়ক শাইখ হিকমাত উল্লাহ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা আব্দুর রহিম।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সাঈদ আহমেদ, হাফেজ শফিকুল ইসলাম, শফিকুর রহমান ও হাফেজ মো. হুমায়ুন কবির।

খুলনা বিভাগের দশটি জেলা এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলাসহ মোট ৬০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ‘ক’ ও ‘খ’ শাখায় ১৯ জন করে মোট ৩৮ জন পুরুষ এবং ‘গ’ শাখায় ২৩ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন।

তিনটি শাখা থেকে সর্বমোট ১২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও ব্যাগ তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কুরআন তিলাওয়াত, মুখস্থ ও চর্চার আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। ইসলামি শিক্ষা ও মূল্যবোধ বিস্তারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।