রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

আখেরি মোনাজাতে ৪০ লাখ মুসল্লির অংশগ্রহণ

 প্রকাশিত: ১২:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

আখেরি মোনাজাতে ৪০ লাখ মুসল্লির অংশগ্রহণ

টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।  

প্রথম পর্বের আয়োজক তাবলীগ জামাতের শুরায়ী নেজাম অনুসারীরা এমনটাই দাবি করেছেন।

 তাবলীগ জামাতের শুরায়ী নেজাম মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে সবচেয়ে বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। ড্রোন ক্যামেরা ও সিসি ক্যামেরা লক্ষ্য করা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এবং পুরো ফ্লাইওভারে অবস্থান নেন মুসল্লিরা। এদিকে কামারপাড়া সড়ক ও পুরো ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায় মুসল্লিদের আগমনে। ইজতেমার ময়দানসহ আশপাশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ফ্লাইওভার, বিভিন্ন ভবনের ছাদ, নৌকা, ব্রিজ ও অলিগলিতে অবস্থান নিয়ে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। এ বছর ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।  

তাবলীগ জামাত আয়োজিত টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।  

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পরে বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।