শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

ইসলাম

হাউজে কাউছারের পানি থেকে বঞ্চিত হবে যারা

আল আমিন সিরাজী

 প্রকাশিত: ১৬:০৬, ১২ নভেম্বর ২০২৩

হাউজে কাউছারের পানি থেকে বঞ্চিত হবে যারা

সংগৃহীত ছবি

হাউজে কাওসার জান্নাতের একটি বিশেষ ঝর্ণা। এর পানি হবে সবচেয়ে বেশি মিষ্টি ও তৃপ্তিকর। হাউজে কাওসার সম্পর্কে আল্লাহর রাসূল সা. এর বাণি বর্ণিত আছে। কেয়ামতের দিন মানুষ ভয়াবহ পরিবেশে তৃষ্ণার্ত থাকবে। তারপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দায়িত্ব দেবেন, তার প্রিয় উম্মতকে তৃষ্ণা নিবারণের।

আল্লাহ তাআলা সব নবির জন্যে হাউজে কাওসার তৈরি করেছেন। তবে আমাদের নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আল্লাহ তাআলা বিশেষ হাউজ তৈরি করে রেখেছেন। যা অন্যান্য নবী-রাসুলদের হাউজের চেয়ে অনেক বড় এবং এর পানীয় সবচেয়ে বেশি মিষ্টি হবে এবং হাশরের দিন এর পানকারী হবে সবার চেয়ে অধিক।

কেমন হবে

হাউজে কাউছান এর  কেমন হবে এর বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ১. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার হাউজের প্রশস্ততা এক মাসের পথের দূরত্বের সমপরিমাণ। এর পানি দুধের চেয়েও সাদা, সুগন্ধি, মিশক আম্বরের চেয়েও অধিক খোশবুদার। এর পেয়ালা আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজি এর  তুল্য। যে একবার এর শরবত পান করবে সে কখনো আর পিপাসিত হবে না।
-বুখারি ও মুসলিম

এ পানির ভাগ্যবান পানকারী যারা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এর  অনুসারী, তাঁর পথ এবং মতের ধারক বাহকরাই তাঁর কাছে হাউজের পাশে অবস্থান গ্রহণের সুযোগ পাবে। আর তারা, যারা কবিরা গোনাহ থেকে বেঁচে ছিল। আল্লাহ তায়ালা বলেন, তোমাদের যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গোনাহ তা থেকে বিরত থাকলে আমি তোমাদের ছোট গোনাহগুলো ক্ষমা করবো এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো।’-সূরা নিসা : ৩১

হাউজে কাউসার থেকে পানি পান করার আরও কারণের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অধিক পরিমাণে দরূদ শরিফ পাঠ করা। আমল এবং এর প্রতিদানের মাঝে একটা সুন্দর মিল রয়েছে। যে দুনিয়ায় নবীর শরিয়তের অনুসরণ করবে, তাঁর পথ ও মতকে আঁকড়ে ধরবে এবং এর ওপরই মৃত্যুবরণ করবে, সে তার আমলের প্রতিদান হিসেবে হাউজে কাউসারে উপনীত হবে। আর যে দ্বীনের মাঝে পরিবর্তন করবে, বেদাত করবে সে সত্যবিমুখ হওয়ার করণে বাধাগ্রস্ত ও বঞ্চিত হবে। হাউজে কাউসারের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অন্তর্ভূক্ত। যে হাউজে কাউসারের প্রতি ঈমান রাখবেন না তার ঈমান থাকবে না।

যারা হাউজে কাওসার থেকে বঞ্চিত থাকবে

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত । নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, -কেয়ামতের দিন আমার উম্মতের একটি দল আমার কাছে আসতে চাবে, কিন্তু তাদের বাধা দেওয়া হবে। এরপর আমি বলবো- হে আমার রব! ওরা আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, ‘তুমি জান না এরা তোমার অবর্তমানে ধর্মের নামে নতুন নতুন পন্থা আবিষ্কার করেছে। নিশ্চয়ই এরা পশ্চাৎমুখী হয়ে মুরতাদ হয়েছিল। রাসুল সা. চাইলেও তাদের পান করাতে পারবেন না। -বুখারি ও মুসলিম

Online_News_Portal_24