শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

ইসলাম

মান্নতের কতটুকু পূরণ করতে হবে

 প্রকাশিত: ১৪:৫৫, ১১ মার্চ ২০২৩

মান্নতের কতটুকু পূরণ করতে হবে

১৩৯৪. প্রশ্ন
এক ব্যক্তি মান্নত করল, আমার সন্তান সুস্থ হলে আমি আমার সম্পত্তি থেকে ত্রিশ হাজার টাকা সদকা করব। অথচ তার মালিকানাধীন সমুদয় সম্পত্তির মূল্য মাত্র বিশ হাজার টাকা। অতঃপর তার ছেলে সুস্থ হয়েছে। এমতাবস্থায় তাকে কত টাকা সদকা করতে হবে?

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির সমুদয় সম্পদের মূল্য যা হয় সে পরিমাণই মান্নত হিসেবে সদকা করতে হবে। অর্থাৎ বিশ হাজার টাকা সদকা করতে হবে। এতেই তার মান্নত পূর্ণ হয়ে যাবে। এর বেশি অর্থাৎ পূর্ণ ত্রিশ হাজার টাকা দেওয়া জরুরি নয়। উল্লেখ্য যে, ঐ ব্যক্তি এক্ষুণি পুরো বিশ হাজার টাকা আদায় করলে যদি সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে যায় তবে ধীরে ধীরে আদায়ের সুযোগ আছে।

-জামে তিরমিযী ১/২৭৯; আল মুহীতুল বুরহানী ৬/৩৫৩; বাদায়েউস সানায়ে ৪/২৪০; মাজমাউল আনহুর ২/২৭৬

আলকাউসার