বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

জলবায়ু কার্যক্রমকে বিনিয়োগ হিসেবে দেখি: বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তালিয়ানে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন, লক্ষ্য ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণ’ সরকার আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের স্বপ্ন দেখছে’: নাহিদ ইসলাম ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা নিয়ে যা জানাল ভারত এবার দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

ইসলাম

কর্জে হাসানা টাকার যাকাত আদায়ের মাসায়েল

 প্রকাশিত: ১৭:৩৯, ২২ জানুয়ারি ২০২২

কর্জে হাসানা টাকার যাকাত আদায়ের মাসায়েল

প্রশ্ন ১১৫৮: আজ থেকে প্রায় বিশ বছর পূর্বে আমাদের এলাকার এক ব্যক্তি অপর এক ব্যক্তি থেকে বিশ হাজার টাকা ঋণ নিয়েছিল। ঋণ গ্রহণের পর গ্রহিতা কোন কারণে দরিদ্র হয়ে যায়। যার দরুণ তার জন্য ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। এদিকে ঋণগ্রহিতা দরিদ্র হয়ে গেলেও তার তা আদায়ের ইচ্ছা ও দাতার তা প্রাপ্তির আশা ছিল। এখন দীর্ঘ বিশ বছর পর গ্রহিতা সমুদয় ঋণ আদায় করে দিচ্ছে। প্রশ্ন হল এখন দাতার উপর এই টাকার বিগত বছরগুলোর যাকাত আদায় করা জরুরি কিনা? জানিয়ে বাধিত করবেন।


উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণদাতা চাইলে প্রাপ্ত বিশ হাজার টাকার বিগত সবগুলো বছরের যাকাত আদায় করে দিতে পারে। অবশ্য এক্ষেত্রে এ টাকার বিগত বছরের যাকাত না দেওয়ারও অবকাশ রয়েছে।

-মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, ফাতাওয়া তাতারখানিয়া ২/৩০৪, বাদায়েউস সানায়ে ২/৩৯৯, আলমুদাওয়ানাতুল কুবরা ১/২২১, আলবাহরুর রায়েক ২/২০৭