বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

অর্থনীতি

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

 প্রকাশিত: ২০:১৭, ১৭ জুন ২০২৬

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) চাঙ্গা ভাব বজায় রয়েছে। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ  মার্কিন ডলারের রেমিট্যান্স (১,৭২৯ মিলিয়ন মার্কিন ডলার)।

বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুনের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৭২ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের (২০২৫) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার (১,৬৩২ মিলিয়ন মার্কিন ডলার)।

সেই তুলনায় গত বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবাহে ৫.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অর্থবছরে সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের রেকর্ড

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই ২০২৫) থেকে শুরু করে জুনের ১৬ তারিখ পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩৪,৪৮৫ মিলিয়ন মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৬ জুন ২০২৫) এর পরিমাণ ছিল ২ হাজার ৯১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২৯,১৩৮ মিলিয়ন মার্কিন ডলার)। অর্থাৎ, বছর ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৮.৩ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, কেবল জুনের ১৬ তারিখ একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) দেশে পাঠিয়েছেন।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানামুখী প্রণোদনা, ডলারের বাজারভিত্তিক রেট এবং ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আস্থা বাড়ার কারণে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। অর্থবছরের শেষ মাসেও এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।