বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

ইসলাম

কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত

 প্রকাশিত: ০৯:১৭, ১৮ জুন ২০২৬

কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত

|| আকিদুল ইসলাম সাদী ||

গণিতের জগতে π (পাই) একটি সুপরিচিত ধ্রুবক। বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায়, সেটিই পাই। এর আনুমানিক মান ৩.১৪, আর প্রচলিত ভগ্নাংশ রূপ ২২/৭।আশ্চর্যের বিষয়, কুরআনের ২২তম সূরা হলো সুরা হজ। আর হজের অন্যতম প্রধান ইবাদত হলো তাওয়াফ— যেখানে মুসল্লিরা কাবাকে কেন্দ্র করে বৃত্তাকারে ৭ বার প্রদক্ষিণ করেন। এখানে তিনটি বিষয় একত্রে দেখা যায়—

২২ (সুরা হজের ক্রম)

৭ (তাওয়াফের সংখ্যা)

বৃত্ত (তাওয়াফের আকৃতি)

যা অনেকের কাছে ২২/৭= ৩.১৪ তথা পাই-এর মানের একটি চিন্তাজাগানিয়া ইঙ্গিত বলে মনে হয়।

আরও লক্ষণীয় যে, সুরা হজের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন—

وَ اِذۡ بَوَّاۡنَا لِاِبۡرٰہِیۡمَ مَکَانَ الۡبَیۡتِ ... وَ طَہِّرۡ بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَ الۡقَآئِمِیۡنَ وَ الرُّکَّعِ السُّجُوۡدِ ﴿۲۶﴾

এ আয়াতে لِلطَّائِفِينَ (তাওয়াফকারীদের জন্য) শব্দটি এসেছে। সংখ্যাগত কিছু গবেষক এই শব্দের হরফ বিন্যাসের মধ্যেও ২২ ও ৭-এর বিশেষ সম্পর্ক খুঁজে পাওয়ার দাবি করেছেন। তাঁরা উল্লেখ করেছেন,  ” لِلطَّائِفِينَ” শব্দের প্রথম থেকে অক্ষর গণনা করলে (ل طَّ ا ئِ فِ ي نَ) ৭ সংখ্যাটি পাওয়া যায়। আবার আয়াতের শেষ থেকে অক্ষর গুণে আসলে (نَ  وَ  ا لۡ قَ آ ئِ مِ یۡ نَ وَ  ا ل رُّ کَّ عِ ا ل سُّ جُ وۡ دِ) ২২ সংখ্যাটিও  “لِلطَّائِفِينَ” শব্দটির ভেতরেই পাওয়া যায়, যা খুবই বিস্ময়কর!

তবে মনে রাখা প্রয়োজন, এগুলো কুরআনের সরাসরি তাফসির নয়; বরং কুরআনের সংখ্যাগত ও ভাবগত সামঞ্জস্য নিয়ে গবেষকদের কিছু পর্যবেক্ষণ। তা সত্ত্বেও বিষয়টি কুরআনের গভীরতা ও চিন্তার দুয়ার খুলে দেয়।

আল্লাহ তাআলা বলেন, “তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না?”

 (সূরা আন-নিসা ৪:৮২)

সংখ্যা, সৃষ্টি ও ইবাদতের মাঝে এমন ভাবনার সংযোগ মুমিন হৃদয়কে বিস্মিত করে এবং মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রতি শ্রদ্ধা আরও বৃদ্ধি করে।