সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩

 প্রকাশিত: ১৯:৫৩, ২২ জুন ২০২৬

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩

ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লাক্ষ্ণৌর একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

সোমবার উত্তর-পশ্চিম আলীগঞ্জ এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়েন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনার পর ভবনটি থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত তিন তলা ওই ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকান এবং অন্যান্য দোকান রয়েছে।

আলিগঞ্জ এলাকার এই কোচিং সেন্টারটি যথেষ্ট জনপ্রিয়। সব সময় সেখানে শিক্ষার্থীদের ভিড় লেগে থাকে। সোমবার দুপুরেও বহু শিক্ষার্থী সেখানে পড়তে গিয়েছিল। ওই বিল্ডিংয়ের দোতলায় কোচিং সেন্টার, পাশে রয়েছে গেমিং জোনও।

প্রত্যক্ষদর্শীরা ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-কে জানান, তিন তলা ভবনটির ওপরের তলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাণ বাঁচাতে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী নিচে লাফিয়ে পড়েন, যাদের মধ্যে একজনের হাড় ভেঙে গেছে।

কয়েকটি ভিডিয়োতে দেখা গেছে, কোচিং সেন্টার ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেকেই দোতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে পালানোর চেষ্টা করছেন। কিন্তু এর জেরে আহত হন অনেকে।

আগুন থেকে প্রাণ বাঁচাতে বহু ছাত্রছাত্রী জানলা দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করেন। কেউ কেউ ভবনের বাইরে তার ধরে ঝুলে নামেন এবং কয়েকজনকে নিচে ঝাঁপ দিতেও দেখা যায়।

খবর পেয়ে দ্রুত দমকল, পুলিশ এবং উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। একাধিক দমকল ইঞ্জিন মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।

প্রাথমিকভাবে আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান।

ঘটনাস্থলের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, লাক্ষ্ণৌয়ে এই প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে শোকাহত।

তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ওদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।