১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী
গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জন জুলাই যোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে তাঁদের নিজস্ব ব্যাংক একাউন্টে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ।
বৃহস্পতিবার(১৮ জন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রোকেয়া বেগমের সব প্রশ্নের লিখিত উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা জানান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন ৷ বৃহস্পতিবার এ প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।।
আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনাহুলো হলো, চিকিৎসা: জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব মোতাবেক উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট দেশের মিশনসমূহ বিদেশে চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় প্রেরণ করা হয়েছে, এরমধ্যে ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন।
বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, পুনর্বাসন ও কর্মসংস্থান: জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের নিমিত্ত আগ্রহী তিন হাজার ২৪১ জনের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য এক হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মাসিক সম্মানী ভাতা: জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধাকে তাঁদের নিজস্ব ব্যাংক একাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা (ক-শ্রেণি প্রতিজন ২০,০০০ টাকা, খ-শ্রেণি প্রতিজন ১৫,০০০ টাকা, গ-শ্রেণি প্রতিজন ১০,০০০ টাকা হারে) প্রদান করা হচ্ছে। অবশিষ্ট জুলাই যোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।