মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

ব্রেকিং

রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু

 প্রকাশিত: ১৭:১৮, ২৩ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের এবং হামের লক্ষণ নিয়ে ৫৯৩ জনের মৃত্যু হল।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৫১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত মোট ১০০৯ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৯৭৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১২৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

তাতে সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন। আর নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯৭জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৪ হাজার ৯৭১ জন।