রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

 প্রকাশিত: ১৫:২২, ২১ জুন ২০২১

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করা হয়।

২১ জুন (সোমবার) ভোরে কুয়ালালামপুরে ডেনকিলে বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছে।

দেশটির অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা ২০ থেকে ৫২ বছর বয়সী। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।  অভিযানের নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ।  অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা। 

অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি বলেন, আমরা তথ্য পেয়ছিলাম যে এখানে এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না।  মূলত এ কারণেই অভিযান চালাতে বাধ্য হয়েছি।  একই সঙ্গে আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষা করা হবে। পরে পরবর্তী  পদক্ষেপ নেওয়া হবে। 

অনলাইন নিউজ পোর্টাল