রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল বিষয়ে সরকারের ব্যাখ্যা

 প্রকাশিত: ১৮:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল বিষয়ে সরকারের ব্যাখ্যা

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য ছড়ানোর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে।

একইসঙ্গে সরকার বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সরকারি ব্যাখ্যায় বলা হয়, ব্যক্তিগত কারণে নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ড. শেখ আব্দুর রশীদ। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।

বিষয়টি নিয়ে অনুমাননির্ভর তথ্য ও অহেতুক বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।