শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

অর্থনীতি

বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু

 প্রকাশিত: ১৪:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সূচকের উল্লম্ফন হয়েছে।

রোববার প্রথম ঘণ্টায় দেশের প্রধান এ পুঁজিবাজারের প্রধান সূচক ১২৬ পয়েন্ট বেড়ে পৌঁছায় পাঁচ হাজার ৫২৬ পয়েন্টে।

অবশ্য ভোটের আগ মুহূর্ত থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব দেখা যাচ্ছে। সবশেষ গত মঙ্গলবার প্রধান সূচক ৮২ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছিল ৫ হাজার ৪০০ পয়েন্টে।

তার আগের দিন এ সূচক ছিল ৫ হাজার ৩১২ পয়েন্ট। সেদিন সূচক বেড়েছিল ৮৩ পয়েন্ট।

ভোট ও সাপ্তাহিক ছুটির পর সেই ধারা বজায় রয়েছে।

প্রথম ঘণ্টার লেনদেনে ৩৬০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে মাত্র ১৯টির ও আগের দরে হাতবদল হয় ৯টির। এসময়ে ডিএসইতে মোট লেনদেন হয় ৪০৪ কোটি ৮২ লাখ টাকার।

গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তাতে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি আগামী মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে। তার আগে পুঁজিবাজারে তেজিভাব দেখা যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তার আগের দিন ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ২২৯ পয়েন্ট। এরপর অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে পুঁজিবাজারে টালমাটাল অবস্থা দেখা গেলেও নির্বাচনের মধ্য দিয়ে সেই দশা কাটার ইঙ্গিত মিলেছে।