রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষস্থানে চীন

 প্রকাশিত: ১৭:৫৮, ২০ মে ২০২১

সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষস্থানে চীন

সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষস্থানে চীন এগিয়ে ।  জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি বলেন, তার দেশের সামরিক বাহনীকে আধুনিকায়নের কাজে অতীতের চেয়ে অবশ্যই গতি বাড়াতে হবে। চীনের সামরিক শক্তিতে মোকাবেলা করতে হলে জাপানকে এই ব্যবস্থা নিতে হবে। এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি এ মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার তার ওই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। এতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীনের সামরিক শক্তি বছর বছর বেড়েই চলেছে। এ অবস্থায় আমাদেরকে অবশ্যই ভিন্ন রকম গতিতে সামরিক শক্তি বাড়াতে হবে। সাম্প্রতিককালে চীন মহাকাশ, সাইবার ও ইলেক্ট্রোম্যাগনেটিক খাতে বিপুল অর্থ ব্যয় করছে।

জাপানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাপানের চারপাশের নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে এবং অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে আমাদের জনগণকে রক্ষার জন্য সামরিক খাতে সঠিকভাবে বরাদ্দ দিতে হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাংবিধানিকভাবে জাপান সামরিক শক্তি খুবই সীমিত করে ফেলেছে। মাঝেমধ্যে সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা নেয়া হলে অভ্যন্তরীণভাবে তা প্রতিবাদের মুখে পড়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জাপান সামরিক শক্তি বাড়ানোর কিছু পদক্ষেপ নিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল