শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

 আপডেট: ১৩:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

মার্কিন দক্ষিণ কমান্ড পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে আবারও হামলা চালিয়েছে। গতকাল সোমবার তারা এ কথা জানিয়েছে।  

মার্কিন দক্ষিণ কমান্ডের সর্বশেষ ওই হামলায় দুই জন নিহত হয়েছে বলে তারা জানিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন দক্ষিণ কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, তাদের এই হামলায় দুই জন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন হামলা থেকে বেঁচে গেছে। 

এতে আরও বলা হয়, জীবিত ব্যক্তির জন্য ‘অনুসন্ধান ও উদ্ধার ব্যবস্থা সক্রিয় করতে’ যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।

গতকাল সোমবারের প্রাণঘাতী হামলাসহ মার্কিন বাহিনীর ৩৮টি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৩০ জনে দাঁড়িয়েছে।