শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

আন্তর্জাতিক

দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী

 প্রকাশিত: ১৭:৫০, ১১ নভেম্বর ২০২৫

দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মঙ্গলবার বলেছেন, রাজধানীর প্রাণকেন্দ্রে গাড়ি বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহতের ঘটনায় দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল সোমবার নয়াদিল্লিতে বিস্ফোরণের ঘটনায় ডাকা এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং বলেন, দেশের শীর্ষস্থানীয় তদন্ত সংস্থাগুলো এ ঘটনার দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। তদন্তের ফল শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, আমি দেশবাসীকে দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে— মর্মান্তিক এই ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।