রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

`কিছুতেই পিছু হটবে না ইমরান খান`, ইসরায়েলকে স্বীকৃতিতে না

 প্রকাশিত: ১৫:২২, ১ ডিসেম্বর ২০২০

`কিছুতেই পিছু হটবে না ইমরান খান`, ইসরায়েলকে স্বীকৃতিতে না

যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে পিছু হটবে না পাকিস্তান, ইসরায়েলকে স্বীকৃতি দিবে না । পাকিস্তানের ক্ষমতাসীন দল রবিবার এমনই মন্তব্য করেছে।

ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলকে টুইট বার্তায় বলেছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিবে না।

এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে।

এর আগে গত মাসে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গভীর প্রভাব ইসলামাবাদে চাপ সৃষ্টির পেছনে রয়েছে। এছাড়া চাপ সৃষ্টির পেছনে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান।

ইমরান খান বলেন, নির্দিষ্ট কিছু বিষয় আছে যা আমরা বলতে পারি না কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, এবং আমরা চাই না তাদের অস্বস্তির কারণ হতে।

সূত্রঃ আরব টাইমস

অনলাইন নিউজ পোর্টাল