বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

আন্তর্জাতিক

আরও ৪৩টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত

 প্রকাশিত: ১৭:৫৩, ২৫ নভেম্বর ২০২০

আরও ৪৩টি  চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত

আরও অবনতির পথে ভারত–চিন দ্বিপাক্ষিক সম্পর্ক। লাদাখ ইস্যুতে একাধিক আলোচনা চলছে। দু’‌দেশই শর্তসাপেক্ষে সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছে। এর মধ্যেই ফের একবার চিনের(China) উপর ডিজিটাল স্ট্রাইক করেছে নরেন্দ্র মোদি  সরকার।

সম্প্রতি নতুন করে আরও ৪৩টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বিষয়টিই ভালভাবে নেয়নি পড়শি চিন। ইতিমধ্যে সেদেশের সংবাদমাধ্যমে কড়া বিবৃতিও দিয়েছেন চিনের মুখপাত্র জি রং। পরিষ্কার জানিয়েছেন, দেশের নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতের বারংবার একই পদক্ষেপ মোটেই ভালভাবে নেয়নি।

এক সাক্ষাৎকারে চিনের মুখপাত্র বলেন, ‘‌‘‌বারংবার জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারত যেভাবে চিনা অ্যাপগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করছে, তার তীব্র বিরোধিতা করছে বেজিং। আশা করি, ভারত নিজের ভুল শুধরে নেবে এবং সেদেশে ব্যবসার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেবে।’‌’ এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, বেজিং কোনওসময় চায় না, চিনের কোনও সংস্থাই ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মকানুন ভাঙুক। এব্যাপারে সবসময় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চিন। এরপরই তিনি বলেন, ‘‌‘‌আলোচনার মাধ্যমেই নিজেদের বানিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ককে সঠিক পথে চালিত করতে পারে দুই দেশ। এতে ভারত–চিন দু’‌দেশই লাভবান হবে।’‌’

মঙ্গলবারই ৪৩টি চিনা অ্যাপকে (Chinese mobile apps) নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অভিযোগ, এই অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য ক্ষতিকর। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা মেনে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২৯ জুন ও ২ সেপ্টেম্বরও বেশ কিছু অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছিল। সেগুলিরও সিংহভাগই চিনা অ্যাপ।

অনলাইন নিউজ পোর্টাল