বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

খেলা

স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার ফল

 প্রকাশিত: ১৫:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার ফল

স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা-২০২৬ এর প্রাথমিক পর্বের পঞ্চম রাউন্ডের খেলা শেষে মানহা’স ক্যাসেলের অনতু চৌধুরী পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। 

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ক্যান্ডিডেট মাস্টার মো: মাছুম হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মো: আজমাইন পারভেজ সায়র ও রায়ান রশিদ মুগ্ধ মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। 

চার পয়েন্ট করে নিয়ে জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো: সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার শরীয়তউল্লাহ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, গোলাম মোস্তফা ভূঁইয়া, ফিদে মাস্টার মো: সাইফ উদ্দীন, মো: ইফতেখার আলম, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান, খন্দকার নজরে মাওলা ও মো: মনিরুজ্জামান মাসুদ।

পঞ্চম রাউন্ডের খেলা আজ বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় অনতু চৌধুরী ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। আজমাইন পাভেজ সায়র ফিদে মাস্টার মো: শরীফ হোসেনকে, মো: মাছুম হোসেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার  নীলাভা চৌধুরীকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, গোলাম মোস্তফা ভূঁইয়া মিহির লাল দাসকে, খন্দকার নজরে মাওলা দেলোয়ার হোসেনকে, শরীয়তউল্লাহ মুহতাদি তাজওয়ার নাশিদকে, মো: মনিরুজ্জামান মাসুদ ক্যান্ডিডেট মাস্টার  অভিক সরকারকে, যোয়ার হক প্রধান মো: আনিসুজ্জামান মল্লিককে ও মো: সাইফ উদ্দীন মো: গাজী মিয়াকে পরাজিত করেন। 

মো: ইফতেখার আলম স্বর্নাভো চৌধুরীর সাথে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জম ক্যান্ডিডেট মাস্টার মো: সাজিদুল হকের সাথে, মো: নাসিম হোসেন ভূঁইয়া মো: আবু হানিফের সাথে, মো: সোহেল মাহতাবউদ্দিন আহমেদের সাথে, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ তামিদুল হকের সাথে, মো: শাহজাহান মন্ডল মো: আব্দুর রউফ আজিজের সাথে ও সাফায়াত কিবরিয়া আজান আয়ান রহমানের সাথে ড্র করেন।

আগামীকাল বেলা ৩.০০টা হতে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।