সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পুতিনের

 প্রকাশিত: ১৬:৪৯, ১৫ মার্চ ২০২৫

ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পুতিনের

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি ও আল জাজিরার।

শনিবার (১৫ মার্চ) সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে কুরস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এ নির্দেশ দেন। পুতিন বলেন, আত্মসমর্পণকারী সৈন্যদের বেঁচে থাকা নিশ্চিত করা হবে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে মার্কিন আধিকারিকদের আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির এই উদ্যোগ ব্যর্থ করে দিতে চান পুতিন। তিনি সেই চেষ্টাই চালাচ্ছেন।
ট্রাম্প অবশ্য পুতিনের ওপর আস্থা রেখেছেন। কুরস্ক ইউক্রেন সেনাদের যাতে হত্যা না-করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন।

দেশের পশ্চিম সীমান্ত নিয়ে গত আগস্টে রাশিয়ায় ঢুকে পড়েছিল ইউক্রেন বাহিনী। কুরস্কসহ বেশ কিছুটা অংশ তারা দখলও করে নিয়েছিল। তবে গত সপ্তাহ থেকে কুরস্কে প্রত্যাঘাত করেছে রাশিয়া। আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছেন পুতিন। ওই শহরে ইউক্রেন সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী।

কুরস্কের পরিস্থিতি নিয়ে জেলেনস্কি এবং ট্রাম্প উভয়েই উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, হাজার হাজার ইউক্রেনীয় সেনা কুরস্কে আটকে পড়েছেন। আমি পুতিনকে অনুরোধ করেছি, ওদের যেন প্রাণে মেরে না-ফেলা হয়। যদি হয়, তবে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় গণহত্যা হবে।

পুতিন জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনায় তিনি আগ্রহী। কিন্তু কুরস্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। এখন পর্যন্ত জেলেনস্কি তাতে নারাজ।