বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ঢাকায় ‘ফ্ল্যাট দুর্নীতি’: ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে পরোয়ানা টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

আন্তর্জাতিক

জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

 প্রকাশিত: ১০:৪৪, ১৪ জানুয়ারি ২০২৫

জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

জাপানের দক্ষিণাঞ্চলে সোমবার রাতে এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চল কেঁপে ওঠে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে মিয়াজাকি শহরের উপকূলীয় সাগরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি প্রাথমিকভাবে ৬ দশমিক ৯ মাত্রার ছিল।

একটি তদন্তের পর জেএমএ জানায়, গত বছর প্রথমবারের মতো যে ধরনের ‘অতি ধ্বংসাত্মক ভূমিকম্পের’ সতর্কতা জারি করা হয়েছিল নানকাই ট্রফে ভূকম্পনঘটিত আলোড়নের সঙ্গে সম্পর্কিত এ ভূমিকম্পটির জন্য এবার সে ধরনের বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

নানকাই ট্রফ সাগরের তলদেশের একটি খাদ। এখানে ফিলিপিন্স সাগরের তলদেশ (ফিলিপিন্স সি প্লেট) ইউরেশিয়ান প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এই খাদ প্রায় প্রতি ১০০ থেকে ১৫০ বছরে ব্যাপক শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করে। এই খাদের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প হলে তাকে একটি সম্ভাব্য ব্যাপক শক্তিশালী ভূমিকম্পের আগাম সঙ্কেত হিসেবে দেখা হয়।

গেল বছরের জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার পর অগাস্টে জেএমএ ৯ মাত্রার মতো মহা শক্তিশালী ভূমিকম্পের ‘তুলনামূলক প্রবল সম্ভাবনা’ আছে বলে সপ্তাহব্যাপী এক পরামর্শ সতর্কতা জারি করেছিল। কিন্তু এবার সে রকম কোনো সতর্কতা জারি করেনি; জানিয়েছে রয়টাস।

সোমবারের ভূমিকম্পের পর জাপানের দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি ও কোচি প্রিফেকচারের জন্য সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল।

দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, পরে মিয়াজাকি শহরের উপকূলে ২০ সেন্টিমিটার উচ্চতার একটি সুনামি রেকর্ড করা হয়।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে সব সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

এনএইচকে জানায়, ভূমিকম্পের পর উৎপত্তি স্থলের নিকটবর্তী পশ্চিম জাপানের ইকাতা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা কাগোশিমা প্রিফেকচারের সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা হয়েছে, এমন কোনো খবর হয়নি।