সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

আমেরিকানদের শান্ত থাকার আহ্বান বাইডেনের

 প্রকাশিত: ১৫:৩৯, ১৫ জুলাই ২০২৪

আমেরিকানদের শান্ত থাকার আহ্বান বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর রোববার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বাইডেন এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আমাদের অবস্থান যত শক্তিশালী হোক না কেন। আমাদের কখনোই সহিংসতায় জড়ানো উচিত হবে না।’

তিনি আরো বলেন, রাজনীতি কখনই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। বরং হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র।

ভাষণে বাইডেন আরো বলেন, ‘রাজনীতিকে ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করা উচিত, বুলেটের মাধ্যমে নয়।’

তিনি বলেন, ‘আমেরিকায় পরিবর্তনের ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত। হত্যাকারীদের হাতে নয়।’

তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা এই সহিংসতাকে স্বাভাবিক ভাবে নিতে পারি না। এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে।’

এদিকে হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পকে গুলি করার পরপরই সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হয়। বাইডেন জানান, হামলাকারীর উদ্দেশ্য এবং তার অন্য কারও সহায়তা বা সমর্থন ছিল কি-না তা এখনও পরিষ্কার নয় এবং এটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হন।