বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ছয় জেলার ভোটকেন্দ্রে ৬ মৃত্যু বড় কোনো সংঘর্ষ-অনিয়ম ছাড়াই শেষ হলো ভোট দুপুর পর্যন্ত নির্বাচন ‘সন্তোষজনক ছিল’, এরপরই ‘হামলা-বাধা’: এনসিপি ‘আগেই ভোট’ ও হামলার অভিযোগ ইসলামী আন্দোলনের ‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চান তারেক রহমান রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার তাসমানিয়া বালুর চরে আটকে অন্তত ৯০ তিমির মৃত্যু

 প্রকাশিত: ১০:২১, ২২ সেপ্টেম্বর ২০২০

অস্ট্রেলিয়ার তাসমানিয়া বালুর চরে আটকে অন্তত ৯০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের বালুর চরে আটকে অন্তত ৯০টি তিমির মৃত্যু হয়েছে। দ্বীপের বালুর চরে আটকা পড়েছিল ২৭০টি তিমি। এর এক তৃতীয়াংশই এর মধ্যে মারা গেছে। এছাড়া আটকে পড়া বাকি তিমিদের মধ্যেও আরো তিমি মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।

সোমবার তিমির ওই বিশাল দলটিকে উপকূলে দেখে স্থানীয় অধিবাসীরা। তিমিগুলো উপকূলে আটকা পড়েছিল। ফলে পানির অভাবে ছটফট করতে করতেই অনেক তিমির মৃত্যু হয়েছে।

সামুদ্রিক ডলফিন প্রজাতির এই পাইলট তিমি সাধারণত লম্বায় সাত মিটার বা ২৩ ফুট হয় এবং এদের ওজন হয় প্রায় তিন টন।

তাসমানিয়া দ্বীপে দেখতে পাওয়া সামুদ্রিক ডলফিন প্রজাতির এই পাইলট তিমি সাধারণত লম্বায় সাত মিটার বা ২৩ ফুট হয় এবং এদের ওজন হয় প্রায় তিন টন।

কিভাবে ওই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়ল সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তিমিদের উপকূলে আসার ঘটনা প্রায়ই ঘটে। তবে একসঙ্গে এতো তিমি সচারাচর দেখা যায় না। বিশালসংখ্যক এই তিমির দলটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা।

অনলাইন নিউজ পোর্টাল