মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

ব্রেকিং

রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

আন্তর্জাতিক

ভারতে কোভিডের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

 প্রকাশিত: ১৮:০৬, ২৩ মে ২০২২

ভারতে কোভিডের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

ভারতে এই প্রথম কোভিড-১৯ এর নতুন ধরণ ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট-বিএ.৪ ও বিএ.৫ দ্রুততম সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিকস কনসোটিয়াম (আইএনএসএসিওজি) গতকাল রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু ও তেলেঙ্গানা রাজ্যে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন ধরনটি শনাক্ত হয়।

এতে বলা হয়, ‘তামিলনাড়ুতে ১৯ বছর বয়সী এক নারী এবং তেলেঙ্গানায় ৮০ বছর বয়সী এক পুরুষের স্বাস্থ্য পরীক্ষায় ভাইরাসটির বিএ.৫ সাব-ভাইরান্ট পজেটিভ এসেছে।’

বিবৃতিতে বলা হয়, দুজনের দেহে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হালকা উপসর্গ দেখা গেছে এবং তারা করোনা ভাইরাসের সবগুলো ভ্যাকসিন নিয়েছিলেন। তারা কোথাও ভ্রমণও করেননি।

এর আগে, দক্ষিণ আফ্রিকার এক নাগরিক হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণ করলে স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে ওমিক্রনের বিএ.৪ সাব-ভ্যারিয়েন্ট পজেটিভ ধরা পড়ে। এই সাব-ভ্যারিয়েন্টগুলো মারাত্মক নয় অথবা এর ফলে রোগীদের হাসপাতালে ভর্তির মতো অবস্থা হয় না উল্লেখ করে আইএনএসএসিওজি জানিয়েছে, ‘যারা বিএ.৪ ও বিএ.৫ রোগীদের সংস্পর্শে এসেছিল-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আলাদা করে রাখা হয়েছে।’ 
 
এদিকে, ভারতে প্রতিদিনই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশব্যাপী গত ২৪ ঘন্টায় মোট ২ হাজার ২২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৪৬ জন করোনায় মারা গেছে।

এদিকে, নতুন করে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ায়- সৌদি আরব তাদের দেশে ভারতসহ ১৬ টি দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

গালফ নিউজ জানায়, ভারত ছাড়াও সৌদি আরব যে দেশগুলোর নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলো হচ্ছে-লেবানন, সিরিয়া, তুরস্ক,  ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।    

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিৃবতিতে জানায়, আজ সকাল ৭টা পর্যন্ত ভারতে ১৯২.৩৮ কোটির বেশি লোক কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছে।