সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ভারতে অ্যালকোহল মেশানো স্যানিটাইজার পান করে ৯ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৩:০৭, ১ আগস্ট ২০২০

ভারতে অ্যালকোহল মেশানো স্যানিটাইজার পান করে ৯ জনের মৃত্যু

ভারতে লকডাউনের কারণে মদের দোকানপাট বন্ধ। ফলে অ্যালকোহল মেশানো স্যানিটাইজার পান করে প্রাণ গেল ৯ জনের। বৃহস্পতিবার রাতে একসঙ্গে বসে স্যানিটাইজার পান করার পর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় এক জনের।পরে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় বাকিদের।

ভারতের বিভিন্ন রাজ্যে লকডাইন শিথিল করলেও করোনার  কারণে অন্ধ্রপ্রদেশে গত ১৮ জুলাই থেকে ফের ১৪ দিনের লকডাউন শুরু হয়। এর মধ্যেই সেখানে কুরিছেদু এলাকায় এই ঘটনা ঘটেছে।রাজ্য পুলিশ জানায়, লকডাউনের ফলে কুরিছেদু ও আশপাশ এলাকায় সব দোকানপাট বন্ধ ছিল। বন্ধ ছিল মদের দোকানও। তাই স্যানিটাইজার দিয়ে নেশা দমাতে যান ওই ৯ জন।

কুরিছেদুর পুলিশ সুপার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। স্যানিটাইজার পান করে আর কোনো হাসপাতালে কেউ রয়েছেন কি না, তার খোঁজ খবর নেয়া হচ্ছে।

যে দোকান থেকে স্যানিটাইজার কিনে পান করেছিলেন তারা- ওই দোকানের সমস্ত স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছে। সেগুলো পরীক্ষা করে দেখতে পাঠানো হয়েছে। স্যানিটাইজারের সঙ্গে অন্য কোনও রাসায়নিক মিশিয়ে নিহতরা পান করেছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল