রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ফিলিপাইনে সরকারি বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ

 প্রকাশিত: ১২:৫৫, ৩১ জুলাই ২০২০

ফিলিপাইনে সরকারি বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে সরকারি বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই সেনাসহ মোট ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৩ জন। বৃহস্পতিবার ফিলিপাইনের সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারের (বিআইএফএফ) নেতা হাসান ইন্দালের খোঁজ করছিলো দেশটির সেনারা। স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে দাতু সালিবো শহরের নিকটবর্তী একটি গ্রামে তাকে বন্দুকধারীদের সঙ্গে দেখা গেছে বলে খবর পায় তারা। সে সময়ে প্রায় ২০ সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষের মুখোমুখি হয় সরকারি সেনারা।

প্রায় ছয় ঘণ্টার তীব্র সংঘর্ষের পর সেনাবাহিনী লক্ষ করে যে লড়াইয়ের জন্য আরো লোক পাঠিয়েছে বিআইএফএফ। তখন সংঘর্ষ থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেয় তারা। ওই সংঘর্ষে অনির্দিষ্ট সংখ্যক সন্ত্রাসীরা আহত হয়েছে।

প্রায় দুই থেকে তিন শতাধিক সদস্যের সমন্বয়ে গঠিত বিআইএফএফ। দক্ষিণ ফিলিপাইনের সেন্ট্রাল মিন্দানাওতে বোমাবাজি ও অন্যান্য সহিংসতার জন্য দায়ী করা হয় দলটিকে।

অনলাইন নিউজ পোর্টাল