সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী ৯৪ হাজার ছাড়িয়েছে

 প্রকাশিত: ২০:১৪, ৪ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী ৯৪ হাজার ছাড়িয়েছে

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩১৪ জনে।

গত একদিনে ডেঙ্গুতে প্রাণ গেছে আরও ৫ জনের। এতে এ বছর মোট ৫০৯ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বুধবার হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২২৫ জন, ঢাকা বিভাগে ১৩২ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ৬১ জন, খুলনায় ৭৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৫৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করে চারজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯১ হাজার ৩৭৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৪৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৭৩ জন; আর ১৪৫৮ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৬ হাজার ৬৫৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৬০ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন অক্টোবর মাসে। ওই মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। তবে এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ডিসেম্বরের প্রথম চার দিনে ২৮৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ২১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।