বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু বুধবার, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

স্বাস্থ্য

অক্সফোর্ডের করোনা টিকায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

 প্রকাশিত: ১২:২৫, ২২ অক্টোবর ২০২০

অক্সফোর্ডের করোনা টিকায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি সম্ভাব্য করোনাভাইরাসের টিকার ট্রায়ালে ব্রাজিলের একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। তারপরও লাতিন আমেরিকার দেশটিতে বন্ধ করা হয়নি করোনাভাইরাসের টিকার ট্রায়াল।

ব্রাজিলের সাও পাওলোর ফেডারেল বিশ্ববিদ্যালয় করোনার টিকার তৃতীয়ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের সমন্বয়ক হিসেবে কাজ করছে। তারা বুধবার জানিয়েছে মারা যাওয়া স্বেচ্ছাসেবক একজন ব্রাজিলের নাগরিক। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরোতে থাকতেন এবং করোনার জটিলতায় তিনি মারা গেছেন।

তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ এটা এখনো নিশ্চিত হতে পারেনি যে ওই স্বেচ্ছাসেবককে কি করোনার টিকা দেয়া হয়েছিল নাকি প্লাসবো দেয়া হয়েছিল। তবে ধারনা করা হচ্ছে তাকে করোনার টিকা দেয়া হয়েছিল এবং করোনার জটিলতায় তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলে যেটা ঘটেছে সেটার যথাযথ মূল্যায়ন শেষে এটা নিশ্চিত যে ক্লিনিক্যাল ট্রায়ালের নিরাপত্তার কোনো সমস্যা নেই। এটাতে কোনো ঝুঁকিও নেই। সে কারণে ব্রাজিলের স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা টিকার ট্রায়াল চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে।

ব্রাজিলের ফেডারেল সরকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা কেনার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, ব্রাজিল চীন থেকেও টিকা কেনার প্রস্তুতি নিচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল