বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৩ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

স্বাস্থ্য

ডেঙ্গু: একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু, হাসপাতালে ৩০১৫

 প্রকাশিত: ১৯:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গু: একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু, হাসপাতালে ৩০১৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো ফের। গত ২ সেপ্টেম্বর ২১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওটা ছিল একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড। গত একদিনেও মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৩ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী।  

গত ২৪ ঘণ্টায় যে ২১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০ জন মারা গেছেন ঢাকায়, ঢাকার বাইরে মারা গেছেন ১১ জন।

চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মারা গেছেন ৫৮৮ জন, ঢাকার বাইরে ২৭৯ জন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫৭ জন, ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৫৮ জন।

শেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৩৩ জন ডেঙ্গু রোগী সারা দেশের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪২ জন, ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৯৯১ জন। 

এই বছর মোট ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোয় সব মিলে ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।