বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনার পরিধি, স্থান বদলের দাবি’ ইরানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু মাদারীপুর-১: বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২ রাফাহ সীমান্ত খুলে ফিলিস্তিনিদের মিসরে প্রবেশ

শিক্ষা

কারিগরি শিক্ষাক্রমের ৬ বিভাগে এইচএসসি ভর্তির ফল প্রকাশ

 প্রকাশিত: ১৬:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

কারিগরি শিক্ষাক্রমের ৬ বিভাগে এইচএসসি ভর্তির ফল প্রকাশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে সরাসরি ৩য় পর্বের শূন্য আসনে ভর্তির ফল প্রকাশিত হয়েছে। এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তির সুযোগ পাচ্ছেন।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এগ্রিকালচার, লাইভস্টক, ফিসারিজ ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ভর্তি ফি এবং রেজিস্ট্রেশন ফি ২৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ডিডি বা পে-অর্ডারের মাধ্যমে ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’ বরাবর জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত দাপ্তরিক কার্যাবলীর বিষয়ে জানানো হয়, আগামি ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের তালিকা এবং মূল নম্বরপত্রসহ যাবতীয় নথিপত্র কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিভাগে প্রদর্শন করতে হবে। এই নিয়ম পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এছাড়া, ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পাসের মূল সনদপত্র এবং নম্বরপত্র সঙ্গে আনতে হবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পাশের সন ও ন্যূনতম যোগ্যতাসহ অন্যান্য শর্তাবলী যথাযথভাবে যাচাই করে নথিপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী ফি আদায় ও ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তির ফলাফল ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকে জানা যাবে।