রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

স্বাস্থ্য

ব্রিটিশ বিজ্ঞানীর হুঁশিয়ারি , আজীবন থাকতে পারে করোনাভাইরাস

 প্রকাশিত: ১৪:৫৫, ২৩ আগস্ট ২০২০

ব্রিটিশ বিজ্ঞানীর হুঁশিয়ারি , আজীবন থাকতে পারে করোনাভাইরাস

কোনো না কোনোভাবে  আজীবন থাকতে পারে করোনাভাইরাস বলে সতর্ক করেছেন ব্রিটিশ সরকারের একজন শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দুই বছরের মধ্যে করোনাভাইরাস দূর হয়ে যাবে বলে মন্তব্য করার পরপরই এই সতর্কবার্তা দিয়েছেন স্যার মার্ক ওয়ালপোর্ট। সরকারের জরুরি বৈজ্ঞানিক উপদেষ্টা দলের এই সদস্য বলেছেন, করোনা থেকে বাঁচতে একটা নির্দিষ্ট সময় পরপর ভ্যাকসিন নিয়ে টিকে থাকতে হবে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাধনম গেব্রিয়াসেস আশা প্রকাশ করেন, দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারির অবসান হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থানের সঙ্গে ভিন্নমত পোষণ করে শনিবার ২২ আগস্ট বিবিসি রেডিও টুডে প্রোগ্রামে স্যার ওয়ালপোর্ট বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিনের মাধ্যমেই কোভিড-১৯কে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে গুটি বসন্ত যেমন টিকার মাধ্যমে চিরতরে নির্মূল করা সম্ভব হয়েছিল, করোনার ক্ষেত্রে তা হবে না বলে মনে করেন তিনি। এজন্য বিশ্ববাসীকে নিয়মিত বিরতিতে করোনার টিকা নিতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল