শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত

 প্রকাশিত: ১২:০৯, ২৮ মার্চ ২০২৬

সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের সামরিক হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন এক মার্কিন কর্মকর্তা।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তেহরানও ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলায় নামে।

এসব হামলায় এরই মধ্যে তিন শতাধিক মার্কিন সেনার আহত হওয়ার খবর মিলেছে।

তার মধ্যে ২৭৩ জন নিজ নিজ বাহিনীতে ফিরেও গেছেন, শুক্রবারই বলেছে মার্কিন সামরিক বাহিনী।

যুদ্ধে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, বলছে রয়টার্স।