শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

 প্রকাশিত: ১২:০০, ১ অক্টোবর ২০২১

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

 গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও তিন জন মারা গেছেন।

 এদিকে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা.  মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১৭ জন রোগী ভর্তি আছেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ময়মনসিংহ গফরগাঁও উপজেলার জুলেখা (৪০)। এছাড়াও উপসর্গে নিয়ে মৃত্যুবরণ করেছেন ময়মনসিংহ সদরের খোদেনেওয়াজ (৬০), গৌরীপুর উপজেলার রাশিদা খাতুন (৬৫) ও জামালপুর সদরের আলমগীর (৫০)।

 তবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

অনলাইন নিউজ পোর্টাল