বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

শিক্ষা

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 প্রকাশিত: ১৪:৪১, ৪ জুলাই ২০২২

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে আজ। এবার মেধা তালিকার প্রথম তিন জায়গা দখল করা শিক্ষার্থীদের প্রত্যেকে পেয়েছেন সমান নম্বর।

পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির যোগ্য হয়েছেন মোট ১১ হাজার ৪৪৬ জন। এটা মোটের ১০ দশমিক ৩৯ শতাংশ পরীক্ষার্থী। এই উত্তীর্ণদের মধ্য থেকে ১ হাজার ৭৮১ জন মেধাক্রম অনুযায়ী বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

আজ সোমবার ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের এই ফল প্রকাশ করেন। 

যে বিভাগগুলো নিয়ে ‘ক’ ইউনিট তা হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মাসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ১০ জুন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন।  

১২০ নম্বরের পরীক্ষা ছিল। এতে ১১৫ পেয়ে প্রথম হয়েছেন নটরডেম কলেজ থেকে পাস করা আসির আনজুম খান, সমান নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন একই কলেজের শিক্ষার্থী খালিদ হাসান তুহিন এবং  একই নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন জয়পুরহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থী জারিফা তাবাসসুম। 

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ‘‘ভর্তি পরীক্ষায় এক বা একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে তাদের এইচএসসি পরীক্ষার বিজ্ঞানের বিষয়গুলোর নম্বর অনুযায়ী মেধাতালিকা প্রণয়ন করা হয়। এক্ষেত্রেও তাদের এইচএসসি পরীক্ষার নম্বর অনুযায়ী মেধাক্রম তৈরি করা হয়েছে।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ‘ক’ ইউনিটের পরীক্ষার এই ফল জানা যাবে। এ ছাড়া মোবাইলে রবি, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU KA Roll No টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে৷