শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

শিক্ষা

এইচএসসি পরীক্ষার ১৪টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড

 প্রকাশিত: ২২:৫৩, ১২ মার্চ ২০২৬

এইচএসসি পরীক্ষার ১৪টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড

চলতি বছরের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

প্রশাসনিক পুনর্বিন্যাস, পরীক্ষার্থী স্বল্পতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। 

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে আজ এ তথ্য জানানো হয়েছে। 

বাতিলকৃত কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা মহানগরীর ৫টি এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলার ৯টি কেন্দ্র রয়েছে।

বোর্ডের আদেশে বলা হয়, ঢাকা মহানগরের বাতিলকৃত কেন্দ্রগুলো হলো— সরকারি বাঙলা কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ ও রাজারবাগ পুলিশ লাইন্স কলেজ।

ঢাকা মহানগরীর বাইরের কেন্দ্রগুলো হলো- নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জের ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া অন্যান্য জেলার বাতিলকৃত কেন্দ্রের মধ্যে রয়েছে— নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ, টাঙ্গাইলের কালিহাতীর শহীদ শাহেদ হাজারী কলেজ, ফরিদপুর মহাবিদ্যালয়, মাদারীপুরের চরমুগরিয়া কলেজ, রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ এবং কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ।

বোর্ড জানায়, কিছু কেন্দ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এবং কিছু কেন্দ্র জেলা প্রশাসকের সুপারিশ ও পরীক্ষার্থী স্বল্পতার কারণে বাতিল করা হয়েছে।