রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

হজ ভিসা মিলবে ৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘিরে সারা দেশে দুদিন দোকানপাট বন্ধের ঘোষণা নানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

অর্থনীতি

করোনায় চাকরি হারাতে পারে ২৪ কোটি ২০ লাখ মানুষ: এডিবি

 প্রকাশিত: ১৮:০৪, ১৬ মে ২০২০

করোনায় চাকরি হারাতে পারে ২৪ কোটি ২০ লাখ মানুষ: এডিবি

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) জানায়, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ৭ শতাংশ ধস নামতে পারে। এ ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা অচল হয়ে পড়ছে। আর এর প্রভাবে চাকরি হারাতে পারেন ২৪ কোটি ২০ লাখ মানুষ।

এডিবির মতে, করোনার কারণে বিশ্বের অনুমিত ক্ষতির পরিমাণ ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে স্ব স্ব সরকারের হস্তক্ষেপে ‘ক্ষতি কমাতে সহায়ক হতে পারে’। কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে ২৪ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। চাকরি হারানোর এ সংখ্যা এক দশক আগের বিশ্বের অর্থনৈতিক মন্দার সময়ের চেয়ে ৭ গুণেরও বেশি। এসময়ে সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে শ্রমিকের আয়, যা প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

এডিবি জানায়, এ ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির জিডিপির ১০ শতাংশ ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রথম এ ভাইরাস ছড়িয়ে পড়া চীনের ক্ষতির পরিমাণ ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির অর্থনীতির ১১ শতাংশ ক্ষতি হয়েছে।

এডিবি বলছে, এ ক্ষতি পুনরুদ্ধার করা কঠিন হবে। খেলাপি ও দেউলিয়া পরিস্থিতি রোধে দ্রুত এবং পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এ আর্থিক সংকট ঠেকানো যাবে না।

অনলাইন নিউজ পোর্টাল