মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

অর্থনীতি

আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

 প্রকাশিত: ১৭:১২, ১৫ এপ্রিল ২০২৫

আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে, যা চালের বাজারকে আরও সহনীয় করতে সহায়তা করবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেল আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম বৃদ্ধি পেলেও বোরো মৌসুমের নতুন ধান বাজারে এলে বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট চালের সরবরাহ বাড়বে, যা দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও তিনি আশাবাদ প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া, বিদ্যুৎ ও সারের পর্যাপ্ত সরবরাহের কারণে এ বছর কৃষি উৎপাদন ভালো হবে এবং ধানের ফলনে বরকত আসবে।

তিনি আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে যে ব্যবস্থাপনা করা যায় সেটাই করছি।

ট্রাম্পের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করলে দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা হতে পারে কি না জানতে চাইলে তিনি জানান, এ সফরে একমাত্র বাণিজ্যই হবে আলোচনার মূল বিষয়।