শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৫ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

হজ ভিসা মিলবে ৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘিরে সারা দেশে দুদিন দোকানপাট বন্ধের ঘোষণা নানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান এমপি হয়ে প্লট, শুল্কমুক্ত গাড়ি নেব না: হবিগঞ্জে জামায়াত আমির হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: হাদির বোন কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এনসিটি ইজারা: রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প জামায়াতের সঙ্গে ঐক্য সরকার? তারেক বললেন, বিএনপি ‘একাই সক্ষম’ তারেক রহমানকে ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের বিশ্বকাপ শুরু, ৩০ বছর পর নেই বাংলাদেশ ইউক্রেইনে ‘মার্চের মধ্যে’ শান্তি চুক্তি ও দ্রুত নির্বাচন ‘চায় যুক্তরাষ্ট্র’

জাতীয়

সীমান্ত এলাকায় অধিক হারে করোনা টেস্টের নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশিত: ২২:৫৭, ১০ মে ২০২১

সীমান্ত এলাকায় অধিক হারে করোনা টেস্টের নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সীমান্ত এলাকায় ব্যাপক হারে করোনা টেস্টের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সীমান্ত এলাকার চারটি বিভাগ- রংপুর, সিলেট, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সীমান্ত এলাকার সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট প্রবেশ প্রতিরোধে তিনি এই নির্দেশনা দেন।

সোমবার দেশের চারটি সীমান্ত এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে ‘ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট প্রবেশ প্রতিরোধে করণীয়’ বিষয়াদি নিয়ে এক মতবিনিময় সভায় জরুরি এসব নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় স্বাস্থ্যমন্ত্রী গত ১৫ দিনে সীমান্ত এলাকার কত মানুষ ভারতে যাতায়াত করেছেন, তার তালিকা জানতে চান। বর্ডার এলাকায় ব্যাপক হারে কোভিড পরীক্ষা চালানোর নির্দেশনা দেন তিনি।

ভারতে যাতায়াতকারীদের পরিবারের সবাইকে বাধ্যতামূলকভাবে পরীক্ষার আওতায় নিয়ে আসতে এবং বর্ডার এলাকায় যেকোনো ধরনের যানবাহন যেন এক জেলা থেকে অন্য জেলায় মুভমেন্ট করতে না পারে, সেটিও নিশ্চিত করার জরুরি নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী দেশ থেকে ভারতে যাতায়াতকারী ড্রাইভার-হেলপারদেরকেও কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দেন।

অনলাইন নিউজ পোর্টাল