রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

উজানের ঢলে ফুঁসছে তিস্তা, পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে গৃহকর্মী নির্যাতন; স্ত্রীসহ মানবাধিকার কর্মীর সাত বছরের কারাদণ্ড ক্রিকেটার নাঈমকে হেনস্তা: পুলিশের ‘দোষ’ পেয়েছে তদন্ত কমিটি ১৭ বছর ধরে ‘নির্যাতিত কর্মীদের’ জন্যও বরাদ্দ চান শামা এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

জাতীয়

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

 প্রকাশিত: ১৯:৩৭, ২৮ জুন ২০২৬

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব আলীকে (৫৬) রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই বিকেল ৩টার দিকে নকল চাবি ব্যবহার করে বুথ থেকে টাকা নিয়ে পালিয়ে যান আইয়ুব আলী। পরে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং করে শনিবার বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যাংকের বুথের চুরি হওয়া অর্থ ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী আত্মসাৎ করা টাকার কিছু অংশ বিভিন্ন কেনাকাটায় ব্যয় করার কথা স্বীকার করেছেন।

ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রোববার মো. আইয়ুব আলীকে আদালতে পাঠানো হয়েছে।