রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১১৬ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড হাদি হত্যা: ১৫ জুলাইয়ের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দিতে নির্দেশ ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

জাতীয়

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

 প্রকাশিত: ১৭:৩৬, ২৮ জুন ২০২৬

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এদিন সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন পর্যবেক্ষণে আসা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রতিনিধি এই আয়োজনে অংশ নেন।

মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন এবং তাদের খোঁজখবর নেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বর্তমান প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ।

একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে তোমাদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে এমন হৃদ্যতাপূর্ণ পরিবেশে সময় কাটাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

তারা এ সুযোগের জন্য সরকারপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। সবশেষে তারা সংসদ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন।