সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৮ জুন) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। আলোচিত এই জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব পদে পদায়ন করা হয়েছে।