রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

আন্তর্জাতিক

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

 প্রকাশিত: ১৩:৫৯, ২৮ জুন ২০২৬

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

আবারও ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কখনো শিক্ষা নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ জুন) ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ হুমকি দেন।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে আঘাত হেনেছে।

খুব সম্ভবত তারা (ইরান) কখনোই শিক্ষা নেবে না!

ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে ট্রাম্প আরও লেখেন, এমন এক সময় আসতে পারে যখন আমরা আর যুক্তিসঙ্গত আচরণ করতে সক্ষম হব না এবং খুব সফলভাবে শুরু করা কাজটি সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তা ঘটে, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান আর অস্তিত্বশীল থাকবে না!

Trump Truth Social

হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর শনিবার টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবারের এই নতুন হামলাটি এমন এক সময়ে ঘটল, যখন গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর আগে শুক্রবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।