রোববার ২৮ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

রোমে ৩ বাংলাদেশিকে হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের কীট’ বললেন রাকসুর নেতা ইসলামী ব্যাংকে অমুসলিমরা চাকরি করতে পারবেন? আলোচনা সংসদে বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন চালু যমুনায় বাড়ছে পানি ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস ৩ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ‘বাংলাদেশ প্রথম’ নীতি নিয়েই বিদেশে কথা বলেছি: প্রধানমন্ত্রী রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে ডারবানের পথে ‘বাংলার জয়যাত্রা’ ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ ইউরোপে মারাত্মক দাবদাহ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

রাজনীতি

ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান

 প্রকাশিত: ০৮:২০, ২৮ জুন ২০২৬

ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক

পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মনোনীত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি এতদিন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন।শনিবার (২৭ জুন) ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠকে মহাসচিবসহ দলে আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়।

মাওলানা গাজী আতাউর রহমানের মহাসচিব হওয়ার বিষয়টি ইসলামী আন্দোলনের একাধিক নেতা আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন। যদিও দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়।রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলনের শূরার বৈঠক চলছে। দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এতে সভাপতিত্ব করছেন। সারাদেশ থেকে শূরা সদস্যরা এই বৈঠকে যোগ দিয়েছেন। 

মাওলানা গাজী আতাউর রহমান ছাত্রজীবন থেকে পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন দলের সঙ্গে যুক্ত। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত কয়েক বছর ধরে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দলের মুখপাত্রের দায়িত্বও তিনি পালন করছেন।মাওলানা গাজী আতাউর রহমানের গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি গাজীপুর-৫ আসন থেকে একাধিকবার হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেন।